ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গ্যাংস্টারের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার ইউটিউবার

Anima Rakhi | আপডেট: ৩০ মার্চ ২০২৪ - ১২:৫১:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে হাইতিতে অপহরণের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক ইউটিউবার। এখন তার মুক্তিপণের জন্যও চাওয়া হচ্ছে বড় অঙ্কের অর্থ।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, অপহরণের শিকার ওই ইউটিউবারের নাম অ্যাডিসন পিয়েরে মালুফ। যুক্তরাষ্ট্র এ ইউটিউবার হাইতিতে গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন।

জর্জিয়ার বাসিন্দা মালুফ ইউটিউবে ইউরফেলোআরব অথবা আরব হিসেবে পরিচিত। গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে হাইতিতে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে গত ১৪ মার্চ ৪০০ মাওজো গ্যাংয়ের সদস্যরা তাকে অপহরণ করেন।

মালুফের সঙ্গে হাইতিয়ান এক নাগরিককেও অপহরণ করা হয়। অপহরণকারী মালুফের মুক্তির জন্য ৬ লাখ ডলার দাবি করছে। তাদের এরই  মধ্যে ৪০ হাজার ডলার দিয়েছেন মালুফের পরিবার।
 
মার্কিন এই ইউটিউবারের ইউটিউব চ্যানেলে ১৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তিনি বিশ্বের বিপজ্জনক স্থানগুলো অন্বেষণের করে থাকেন।

মালুফের নিখোঁজ হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী লালেম নিশ্চিত করেছেন যে, তার বন্ধুকে জিম্মি করা হয়েছে।  
 
গত ১০ মার্চ হাইতি যাওয়ার আগে মালুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি যদি বেঁচে থাকি, তা হবে ঈশ্বরের মহিমা।’

কিউটিভি/অনিমা/৩০ মার্চ ২০২৪/দুপুর ১২:৫১

▎সর্বশেষ

ad