ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘জংলি’ লুকে ধরা দিলেন সিয়াম

Anima Rakhi | আপডেট: ৩০ মার্চ ২০২৪ - ১২:৪৩:১৮ পিএম

বিনোদন ডেস্ক : পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারও দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতূহলের। আর কীসের এত আক্রোশ? কার প্রতি এই জিঘাংসা? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে?

শুক্রবার সন্ধ্যায় নতুন সিনেমার ফার্স্ট লুকে এমনভাবেই দেখা দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নিজের জন্মদিনে নতুন এ সিনেমার ঘোষণা দিলেন নায়ক। 

সিনেমার নাম ‘জংলি’। রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি ও অ্যাকশনে ভরপুর এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করছেন ‘শান’খ্যাত নির্মাতা এম রাহিম।

জানা গেছে, ঈদুল ফিতরের পর পরই সিনেমাটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ঈদুল আজহায়। 

সিনেমাটি নির্মিত হবে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

কিউটিভি/অনিমা/৩০ মার্চ ২০২৪/দুপুর ১২:৪৩

▎সর্বশেষ

ad