ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

গাজায় দুটি শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭

Ayesha Siddika | আপডেট: ০২ মার্চ ২০২৪ - ০৭:৩০:০০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজা উপত্যকার দেইর-আল বালাহ শরণার্থী শিবিরের দুটি ভবনে ইসরাইলের হামলায় ১৫ জন নিহত হন।

অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালালে আরও দুজন ফিলিস্তিনি নিহত হন। এই ভবন তিনটিতে অন্তত ৭০ জন স্থানান্তরিত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।
 
এদিকে বৃহস্পতিবারে ত্রাণ নেয়ার জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলায় আহত ব্যক্তিদের অনেকের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। আল- আওদা হাসপাতালের পরিচালক দাবি করেছেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফিলিস্তিনিদের ৮০ শতাংশই গুলির আঘাতে জখম হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার গাজায় ত্রাণের গাড়িবহরের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরাইল। সেখানেও শতাধিক নিহত হন। ইসরাইল দাবি করে, এত মানুষ তাদের গুলিতে নিহত হননি। তাদের সেনাসদস্যদের দিকে কয়েকজন ফিলিস্তিনি বিপজ্জনকভাবে এগিয়ে এলে তাদের ওপর গুলি চালানো হয় বলে দাবি করে তারা।  

 

 

কিউটিভি/আয়শা/০২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad