ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

আজ যেসব এলাকায় পাঁচ থেকে ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

uploader3 | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৪ - ১১:৫৫:৩৫ এএম

ডেস্ক নিউজ :পাইপলাইন মেরামত ও লাইন প্রতিস্থাপনের জন্য আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার বিভিন্ন এলাকায় ৫ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রাজধানীর মাগবাজার, তেজগাঁও, হাতিরঝিল ও ইস্কাটন এলাকায় সবচেয়ে লম্বা সময় ধরে গ্যাস বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

এতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন/অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এ জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৫ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পূর্ব জুরাইন, পোস্তগোলা, কদমতলী ক্যান্টনমেন্ট, যাত্রাবাড়ী, মুরাদপুর, হাইস্কুল রোড, মাদ্রাসা রোড, কেরানীগঞ্জ, জিনজিরা এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরা বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

কিউটিভি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৫৫

▎সর্বশেষ

ad