ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

uploader3 | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৪ - ১১:২৯:৪৩ এএম

ডেস্ক নিউজ : পাইপলাইনে মেরাতম কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য ৩ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এবং জোয়ারসাহারা এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

কিউটিভি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৪/সকাল ১১:২৬

▎সর্বশেষ

ad