ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মাহির নির্বাচনি কার্যালয়ে আগুন, নৌকার সমর্থকদের বিরুদ্ধে মামলা

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৪ - ০৭:৩১:৫১ পিএম

ডেস্ক নিউজ : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেন মাহির মামাতো ভাই জাহিদুল ইসলাম। মামলার আসামিরা সবাই নৌকা প্রার্থীর সমর্থক।

এর আগে গত শুক্রবার রাতে দেওপাড়া ইউনিয়নের পালপুরে মাহির নির্বাচনি প্রচারণায় বাধা দেন নৌকার সমর্থকরা। পরদিন রোববার গভীর রাতে দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে মাহির ট্রাক প্রতীকের একটি নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনার জন্য মাহি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে দায়ী করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। তিনি বলেন, নিজেরা নিজেরাই কার্যালয় পুড়িয়েছে। এরপর আমাদের দোষ দিচ্ছে। পায়ে পা বাধিয়ে ঝামেলা করার মতো বিষয় এটা।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে মাহিয়া মাহির পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত, এমন প্রমাণ পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হবে।

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে ভোট করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। ভোটারের মন জয় করতে শুরু থেকেই মাহি তার প্রচারণার সময় ওমর ফারুক চৌধুরীর নানা বিতর্ক সামনে আনছেন।

 

 

কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad