ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

আশুলিয়ায় নৌকা প্রতীকে এনামের প্রচারণা  

Ayesha Siddika | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ - ০৬:১৬:৩২ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমান নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার-প্রচারণা করেছেন। সোমবার দুপুরে  আশুলিয়ার শিমুলতলা এলাকায় এই প্রচারণা করেন তিনি। এসময় সর্বস্তরের মাঝে লিফলেট বিলিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন তুলে ধরেন এবং নৌকা প্রতীকে ভোট চান।
প্রচারণার সময়ে সাথে ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি মোঃ মোকলেছুর রহমান মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
ডাঃ এনামুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৯ আসনে আবারও নৌকা উপহার দিয়েছেন। তাই আমরা সকলে আগামী ৭ই জানুয়ারী বিপুল ভোটে নৌকাকে বিজয় করে প্রধানমন্ত্রীর হাতকে আর সুসংগঠিত করবো ইনশাআল্লাহ! প্রধানমন্ত্রীর উন্নয়ননের মাধ্যমে এই বাংলাদেশকে ডিজিটালে রুপান্তরিত করেছেন।
এখন স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত করছেন। তাঁর এই ধারাকে অব্যাহত রাখতে আমরা আবারও নৌকাকে বিজয়ী করবো। সকলে আমার ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আমি যেন পূনরায় নির্বাচিত হয়ে ঢাকা-১৯ আসনের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারি।

 

 

কিউটিভি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad