ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আশুলিয়ায় নিসচা’র ছাগল বিতরণ 

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ - ০৬:১৬:১২ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত পরিবারদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়ার দক্ষিণ  গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় নিসচা’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়।

এসময় নিসচা’র সম্বলিত বিভিন্ন স্লোগান দিয়ে একটি র‌্যালী করেন নেতৃবৃন্দ। প্রধান অতিথি আশুলিয়ার ধামসোনা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়নাল হক মাদবরের উপস্থিতিতে নিসচা’র আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাকিল আহমেদের সার্বিক তত্বাবধানে এসময় নিসচা’র আশুলিয়া থানা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে সড়ক দুর্ঘটনায় আহত শহীদুল ইসলামের পক্ষে তার মা শাফিয়া বেগম ও মোঃ ফিরোজের হাতে দুটি ছাগল তুলে দেওয়া হয়।

 

 

কিউটিভি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad