ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করেন সাইফুল ইসলাম

Ayesha Siddika | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ - ০৯:১৩:৪৫ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আ.লীগের কেন্দ্রীয় নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সমর্থকদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সাইফুল ইসলাম আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে তফসিল ঘোষণার আগেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। 
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং সাভার-আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad