ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ঢাকায় সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন

superadmin | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ - ০৬:৪৮:৩৪ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কর্মী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন দেখেন স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসে ফোন দেন। তবে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের পেছনের দিকে সামান্য ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়নি।

এদিন বিকাল ৫টা ১০ মিনিটে পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহণের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেওয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে দুপুরে মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে রোববার ভোর থেকে সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে হরতাল শুরু হয়। সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার পর আবার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।

বিপুল/২০.১১.২০২৩/ সন্ধ্যা ৬.৪৫

▎সর্বশেষ

ad