ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

চৌগাছায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৪ জনের জেল

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৬:১৯:১০ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ আইনে ১ জনের ২৫ দিনের কারাদন্ড ও ৩০০ টাকা জরিমানা এবং ৩ জনের ১৫ দিনের কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের ডাকবাংলা এলাকার মন্দিরপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জেল জরিমানা করা হয়। এ সময় মাদকদ্রব্য-গাঁজা সেবনের কল্কি, কাটনি ও গাজা উদ্ধার করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

মোবাইল কোট সূত্রে জানা যায়, এ দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস পৌর শহরের ডাকবাংলা এলাকার মন্দিরপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ উপধারায় পৌর এলাকার নিরিবিলির পড়ার মৃত সদর আলী ছেলে হাসানুর জামানকে ২৫ দিনের করাদন্ড এবং ৩০০ টাকা জরিমানা।

পৌর শহরের সরদারপাড়ার রিপন সরদারকে ১৫ দিনের কারাদন্ড এবং একশত টাকা জরিমানা। ডাকবাংলা এলাকার মন্দিরপাড়ার পরিমল সরদারের ছেলে লিটন সরদার ১৫ দিনের কারাদন্ড এবং একশত টাকা জরিমানা। উপজেলার হাকিমপুর ইউনিয়নের হুদাহাজিপুর গ্রামের কামরুল ইসলাম ছেলে ফয়সল হোসেনকে ১৫ দিনের কারাদন্ড এবং একশত টাকা জরিমানা করেন।

এ সময় অর্থদন্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। এ মামলাগুলোতে প্রসিকিউটার ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিদর্শক (এসআই) এস এম শাহীন পারভেজ ও সাইদুর রহমান। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, রবিবার বিকেলে সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

▎সর্বশেষ

ad