ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতিকে তফশিল পেছানোর প্রস্তাব রওশন এরশাদের

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৩:০৩:৪১ পিএম

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ রবিবার দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে যান বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রওশন এরশাদের সঙ্গে চার সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান। তারা হলেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

বঙ্গভবন থেকে বের হয়ে রাঙ্গা জানান, রওশন এরশাদের নেতৃত্বে আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

এর আগে গত ১৪ নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:০৩

▎সর্বশেষ

ad