ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

সাভারে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত

Ayesha Siddika | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ - ০২:১৫:২৭ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে গাড়ি চালক নিহত হয়েছে। দূর্ঘটনার শিকার দুটি যানবাহনই মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এছাড়া মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে সাভারের থানা স্ট্যান্ডের কাছে মহাসড়কে  এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা(৪৫) নোয়াখালীর বেগমগঞ্জ থানার মীরওয়ারীশপুর গ্রামের আবুল কালাম ভুঁইয়ার ছেলে। 

এবিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আবু হাসান বলেন, ভোর ৬টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় মহাসড়কের আরিচাগামী লেনে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতীর কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এসময় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরও দুইজন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি যানবাহনই মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এছাড়া মরদেহটি উদ্ধার করে থানায় আনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

কিউটিভি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad