ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

যাত্রীশূন্য টার্মিনাল, ছাড়েনি দূরপাল্লার বাস

Ayesha Siddika | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ - ০১:৪৫:৪৯ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের শেষ দিনেও যাত্রীশূন্য বাস টার্মিনালগুলো। আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই বাস টার্মিনাল ছিল একেবারেই সুনসান। 

এদিকে আজও রাজধানীতে গণপরিবহণ তুলনামূলক কম দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অফিসগামী যাত্রীরা দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষায় ছিলেন। বাসাবো, মালিবাগ, বাংলামোটর, ফার্মগেট, তেজগাঁও, আগারগাঁও, কাজীপাড়া, শ্যামলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে।

অবরোধ কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীতেই বেশ কিছু বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কে রাস্তায় বাস নামাচ্ছেন না পরিবহণ সংশ্লিষ্টরা। সাধারণ মানুষও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। এতে স্বাভাবিক সময়ের ব্যস্ত রাস্তা ও মোড়গুলো ফাঁকা রয়েছে।  

 

 

কিউটিভি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৪৪

▎সর্বশেষ

ad