ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ নিয়ে কৌতূহল

Ayesha Siddika | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ - ০১:২৭:৩২ পিএম

ডেস্ক নিউজ : রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন’ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে। এর মধ্য দিয়ে সুদীর্ঘ ৫০ বছর পর দেশটির নৌবাহিনীর কোনো জাহাজ বাংলাদেশ সফরে এলো। বিষয়টি নিয়ে জনমনে নানা কৌতূহল তৈরি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তা ছাড়া ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে।

রুশ দূতাবাস গতকাল রোববার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) লিখেছে— চট্টগ্রাম বন্দর সফর করছে রাশিয়ান প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন। রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের জন্য যা এক বিশাল মাইলফলক। ৫০ বছর আগে শেষবার কোনো রাশিয়ান (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ সফর করেছিল।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল আশিক ইমরান বলেছেন, ‘এটা (রুশ জাহাজের সফর) প্রমাণ করে যে, দুই রাষ্ট্রের (বাংলাদেশ ও রাশিয়া) মধ্যে সম্পর্ক বর্তমানে অতি উচ্চপর্যায়ে রয়েছে।’

 

 

কিউটিভি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:০৮

▎সর্বশেষ

ad