মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৪:২৫:১৮ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। শনিবার বেলা ২টায় মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকশ শ্রমিক। বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্ট শ্রমিকরা বেশিরভাগ  মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

বিকাল সাড়ে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।  কাফরুল থানার ওসি ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকরা রাস্তায় নেমেছে।  পরে কথা বলব ‍

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৪

▎সর্বশেষ

ad