ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

কক্সবাজারে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

superadmin | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০১:০৩:২৫ পিএম

ডেস্কনিউজঃ কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ও রেললাইন উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৪০ মিনিটে সুধী সমাবেশের মঞ্চে উপবিষ্ট হন তিনি। এ সময় উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। ১১টা ২৫ মিনিটে আইনিক রেল স্টেশন এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে রাখাইন নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের তরুণী দল। নৃত্য শেষে প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সুধী সমাবেশে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মতবিনিময় শেষে আইকনিক রেল স্টেশন ও রেলপথ উদ্বোধন করবেন। পরে রেলে চড়ে রামু যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে রামু ক্যান্টনমেন্টে গিয়ে দুপুরের নামাজ ও খাবার শেষে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ সময় ১৩টি প্রকল্পের উদ্বোধন ও তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার।

বিপুল/১১.১১.২০২৩/ দুপুর ১.৩০

▎সর্বশেষ

ad