ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

superadmin | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ১২:৪৯:৩৪ পিএম

ডেস্কনিউজঃ গাজীপুরের কোনাবাড়ি-কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকদের আন্দোলনের মুখে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে এসব কারখানা এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুর ঠেকাতে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর এলাকার শতাধিক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্পপুলিশ জোন ২-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুরের কোনাবাড়ি ও আশপাশের এলাকার ১৫টির বেশি কারখানা বন্ধের চিঠি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া ছোট-ছোট আরও অনেক কারখানা বন্ধ রয়েছে।

গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে শনিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

বিপুল/১১.১১.২০২৩/দুপুর ১২.৪৫

▎সর্বশেষ

ad