ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আসছে সপ্তাহের শেষভাগে বৃষ্টির আভাস

uploader3 | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৫:১২:১৮ পিএম

ডেস্ক নিউজ : আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।  

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের গতি ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে জানানো হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটএবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad