ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিনেমাহলে আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’

uploader3 | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৪:২০:১২ পিএম

বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদর আজাদ অভিনীত ভালোবাসা ও অ্যাকশননির্ভর গল্পের সিনেমা ‘যন্ত্রণা’। আজ শুক্রবার দেশজুড়ে ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। ছবিতে প্রথমবারের মতো আদরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা মানসী প্রকৃতি।

‘যন্ত্রণা’ সিনেমা নিয়ে আদর আজাদ বলেন, ‘এই সিনেমার গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সাজানো হয়েছে সব। সিনেমাটির মাধ্যমে মানসী ও আমি প্রথমবার একসঙ্গে কাজ করেছি। আমাদের আশা, সিনেমাটি দেখলে দর্শকদের ভালো লাগবে।’

এর আগে, আদর আজাদের চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে দু’টিতে বুবলী (তালাশ, লোকাল) ও দু’টিতে মাহিয়া মাহির (লাইভ, যাও পাখি বলো তারে) বিপরীতে দেখা গেছে তাকে। এবার মানসী প্রকৃতির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

এদিকে, মানসী প্রকৃতির তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘যন্ত্রণা’ তার চতুর্থ ছবি। এতে তার চরিত্রের নাম পুষ্প। তিনি বলেন, ‘সিনেমাটির গল্প ও আমার চরিত্রটি দারুণ। গল্পে অনেক বাঁক রয়েছে। বাণিজ্যিক সিনেমায় অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। নিজের সেরাটা দিয়ে অ্যাকশন লেডির রুদ্রমূর্তি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

আদর ও মানসী ছাড়া আরও অভিনয় করেছেন সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, আশরাফ কবির, গাঙ্গুয়া, সোহেল রশিদ,পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে এটি সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যন্ত্রণা’য় গান রয়েছে চারটি। এগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্নিয়া। দু’টি করে গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। সিনেমাটির আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

কিউটিভি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২০

▎সর্বশেষ

ad