ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমের কথা স্বীকার করলেন অনন্যা পান্ডে

uploader3 | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৪:১৭:১৫ পিএম

বিনোদন ডেস্ক : প্রায় বছরখানেক হতে চলল বলিউড তারকা আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন। গত কয়েক মাসে নিজেদের রসায়নের জন্য একাধিকবার আলোচনায় উঠে এসেছেন তারা। একসঙ্গে র্যাম্পওয়াক থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া— প্রেমের সব লক্ষণই দেখা গেছে চর্চিত যুগলের মধ্যে।

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে এসে আকার-ইঙ্গিতে নিজের ও আদিত্যের প্রেমের জল্পনায় সিলমোহরও দিয়েছেন অনন্যা।

অনুষ্ঠানে করণ অনন্যাকে প্রশ্ন করেন, তিনি গুমরাহর প্রেমে পড়েছেন কিনা। এ সময় উত্তরে অনন্যা বলেন, ‘আশিকি এমন যে প্রেম হয়ে যায়।’ উল্লেখ্য ‘গুমরাহ’ ও ‘আশিকি’ দুটিই আদিত্য অভিনীত সিনেমার নাম।

তবে আদিত্যর সঙ্গে প্রেম নিয়ে বিস্তারিত জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘কিছু বিষয় ব্যক্তিগত ও স্পেশাল। এ বিষয়ে আমি কথা বলতে চাই না। আমি বরং চাই নিজের কাজ নিয়ে কথা বলতে। কারণ কেউ কাজ নিয়ে কথা বলে না।’

গত ৩০ অক্টোবর ২৫-এ পা দিয়েছেন অনন্যা। জন্মদিন উপলক্ষ্যে আদিত্য রায় কাপুরের সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে নিজের ইনস্টাগ্রামে প্রচুর ছবি দিয়েছেন।

কিউটিভি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১৭

▎সর্বশেষ

ad