ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আজ যদি আমরা মুসলিম হিসেবে কথা না বলি আর কবে বলব: এরদোগান

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৪:১২:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, অবরুদ্ধ গাজায় মাসব্যাপী অবিরত বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে মানবতার সব মূল্যবোধ লঙ্ঘন করছে ইসরাইল। বৃহস্পতিবার অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ১৬তম শীর্ষ সম্মেলনের ভাষণে তিনি এসব কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোগান বলেন, ফিলিস্তিনিদের দুর্দিনে বিশ্ব আজ চুপ রয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারাও চুপ রয়েছে। গাজাবাসীর জন্য কেউ কোনো কথা বলছেন না। এ পরিস্থিতিতে এরদোগান প্রশ্ন তোলেন, আজ যদি আমরা মুসলিম হিসেবে কথা না বলি, আর কবে বলব?

এরদোগান জোর দিয়ে বলেন, গাজায় এখনো সামরিক অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর সরকার। গাজার স্কুল, মসজিদ, চার্চ, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলোতে অমানবিক হামলা করছে ইসরাইলি প্রশাসন, যা মানবতার সব মূল্যবোধ লঙ্ঘন করছে। এ পরিস্থিতি বিবেচনা করে দুপক্ষকে যুদ্ধবিরতিতে একমত হওয়া প্রয়োজন।

তিনি জানান, গাজার জন্য মিশরের এল আরিশ বিমানবন্দরে ২৩০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে তুরস্ক। এই সহায়তা পাঠানোর জন্য ১০টি উড়োজাহাজ ব্যবহার করা হবে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরাইলি বোমা হামলায় গাজায় নারী ও শিশুসহ ১০ হাজার ৫৬৯ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ শতাংশ নারী ও শিশু। অন্যদিকে ১৪০০ ইসরাইলি নিহত হয়েছে। ২৪০ জনকে জিম্মি করে রেখেছে হামাস।

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad