ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিজ জিততে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৪:০৪:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১০ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান। সফরকারীদের হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়ে ৮৪ রানে অপরাজিত ছিলেন সিদরা আমিন। টাইগ্রেসদের পক্ষে ১০ ওভারে ৩ মেডেনে মাত্র ২৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। ৩৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রাবেয়া খান।

 মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে এদিন শুরুটা ভালো ছিল সফরকারীদের। উদ্বোধনী জুটিতে তারা তুলে নেয় ৬৫ রান। ৬১ বলে ৩১ রান করা সাদাফ শামাসকে এলবিডব্লিউ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান নাহিদা আক্তার। দ্বিতীয় উইকেটে মুনীবা আলির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন ওপেনার সিদরা আমিন। ৩৬ বলে ১৪ রান করা মুনীবা দলীয় ৯৩ রানে স্বর্ণা আক্তারের শিকার হন।
এরপর সিদরা একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখলেও টাইগ্রেস স্পিনারদের তোপে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন বিসমাহ মারুফ, আলিয়া রিয়াজ, নিদার দার ও নাজিয়া আলভিরা। চার জনের মধ্যে সর্বোচ্চ ৮ রান করেছিলেন নিদা দার। অষ্টম উইকেটে এসে ৯ বলে ১১ রান করে নাহিদা শিকার হন দিয়ানা বাইগ। শেষ উইকেটে সিদরাকে সঙ্গ দেন সাদিয়া ইকবাল। ওয়ান ম্যান আর্মি হয়ে  ১৪৩ বল মোকাবিলায় শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত থাকেন সিদরা।
 
এর আগে সিরিজের প্রথমে ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় লড়াকু পুঁজি না পাওয়ায় ৫ উইকেট হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে বোলারদের দারুণ নৈপুণ্যে ১৬৯ রানের টার্গেট দিয়ে পাকিস্তানকে ১৬৯ রানেই আটকে দিয়েছিল টাইগ্রেসরা। এরপর সুপার ওভারে নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিং আর ব্যাটিংয়ে সোবানা মোস্তারি ও নিগার সুলতানার জ্যোতির বীরত্বে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

তাতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিকরা। মিশন এবার সিরিজ জয়। শেষ ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনো ভাবনা নেই বাংলাদেশের অধিনায়ক জ্যোতির। আগের দিন সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘ড্রয়ের দিকে চিন্তা-ভাবনা নেই। আমাদের হাতে এখনও বড় সম্ভাবনা আছে সিরিজটা জেতার। সবকিছু নির্ভর করছে ইতিবাচক ক্রিকেটের ওপর। সিরিজটা জিততে পারলে আমাদের জন্য বড় অর্জন হবে।’

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

 
▎সর্বশেষ

ad