ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘শ্রাবন্তী সহজেই সবাইকে বিশ্বাস করেন বলে কষ্ট পান’

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ১১:৪০:১৪ এএম

বিনোদন ডেস্ক : একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন, শুধু প্রেম নয় বিয়েও করে বসেছেন। প্রায় দিনই বহু লোকজন এটাকে নিয়ে ট্রোল করতে ছাড়েন না। টলিপাড়াতেও শ্রাবন্তীর একাধিক বিয়ে নিয়ে অনেকেই পেছনে হাসাহাসি করেন। তবে অনেকেই বলেন, অভিনেত্রী আসলে সহজ-সরল মানুষ। সহজেই কাউকে বিশ্বাস করে বসেন, পরে ঠকে যান। সত্যিই কি তাই? কী বলছেন, শ্রাবন্তীর নতুন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র?

এ মুহূর্তে ‘দেবী চৌধুরানি’র জন্য ভীষণই কঠোর পরিশ্রম করছেন শ্রাবন্তী। তিনি ঘোড়ায় চড়া শিখেছেন। লাঠি খেলা, তলোয়ার চালানো— সবই শিখেছেন। মাঝে অবশ্য ছেলে ও হবু বউমাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতেও গিয়েছিলেন। সবে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, শ্রাবন্তীর বয়স যখন মাত্র ১৬-১৭, তখনই হঠাৎ করে রাজীব বিশ্বাসকে বিয়ে করে বসেছিলেন। খুব সম্ভবত সেটা ছিল ২০০৩ সাল। তাদের এক ছেলেও রয়েছে, ঝিনুক। বহু বছর সংসার করার পর ২০১৬ সালে তাদের সেই বিয়ে ভেঙে যায়। এর পর ২০১৬ সালে মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করে বসেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই সে বিয়ে ভেঙে যায়। এর পর ২০১৯-এ ফের বিয়ে করেন রোশন সিংকে। সেই বিয়েও টিকল না। বহুদিন হলো রোশনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শ্রাবন্তীর।  

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৩৪

▎সর্বশেষ

ad