ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ইমাদ ওয়াসিমের সমালোচনায় যা বললেন ওয়াসিম আকরাম

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ১১:৩১:৫৩ এএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম পরোক্ষভাবে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সমালোচনা করেছেন। তিনি এমন খেলোয়াড়দের সমালোচনা করেছেন, যারা ঘরোয়া ক্রিকেটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না; কিন্তু জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে।

তিনি বলেন, পাকিস্তান দলের সঙ্গে ব্যস্ত খেলোয়াড়রা ভালো আছে; কিন্তু অন্যদের কী হবে? তাদের মধ্যে কয়েকজন টেলিভিশনে বসে আছে এবং তারা পাকিস্তানের হয়ে খেলতে চায়। এটি কীভাবে সম্ভব? 

সম্প্রতি একটি স্থানীয় মিডিয়া চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বাঁহাতি স্পিন-বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে তার অনুপস্থিতি সম্পর্কে একজন ভক্তের প্রশ্নের জবাব দেন। ইমাদ ব্যাখ্যা করে বলেন, তার টি১০ ক্রিকেটে অংশ নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এটি তাকে কায়েদ-ই-আজম ট্রফি বা চলমান পাকিস্তান কাপের মতো টুর্নামেন্টে অংশ নিতে বাধা দিচ্ছে।

৩৪ বছর বয়সি ওয়ানডে আন্তর্জাতিক দলে ২০২০ সালে রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টুর্নামেন্ট খেলেন। ওডিআই ক্যারিয়ারে তিনি ৫৫টি ম্যাচ খেলে ৯৮৬ রান করেছেন এবং ৪৪ উইকেট নিয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৩০

▎সর্বশেষ

ad