ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আশুলিয়ায় ১০বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক

Ayesha Siddika | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ - ০৬:৪৩:০২ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় মুড়ির মোয়া খাওয়ানোর লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামের এক জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী ধরে তাকে পুলিশে সোপর্দ করেন।
আটক জহিরুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জ জেলার জলিল খলিফার ছেলে বলে জানা গেছে। তবে তিনি আশুলিয়ার ভাদাইলের পবনারটেক উত্তরপাড়া এলাকার ভোটার। জাতীয় পরিচয়পত্রে তার স্থানীয় ঠিকানা দেওয়া আছে ভাদাইলের পবনারটেক। তিনি ভাদাইলের পবনারটেক উত্তরপাড়ার নুরুল হকের বাড়িতে ভাড়া থেকে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় ক্লিনার পদে কাজ করতেন।
ভুক্তভোগীর নানী জানায়, ভুক্তভোগী বাবা পোশাক শ্রমিক আর মা প্রবাসী। বাবা পোশাক শ্রমিক হওয়ায় প্রতিদিনের মত সকালে বাসায় মেয়েকে রেখে কাজে যায়। জহিরুল ইসলাম প্রতিবেশী হওয়ায় ভুক্তভোগীদের বাড়িতে আগে থেকে যাতায়াত করতেন। মঙ্গলবার সকালে বাসায় কেউ না থাকার সুযোগে বাসায় প্রবেশ করে ওই শিশুকে মুড়ির মোয়া খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় জহিরুল পালিয়ে যায়। ভুক্তভোগীর দাদী বাসায় গিয়ে দেখেন তার নাতনী কান্নাকাটি করছেন। পরে নাতনীর কাছ থেকে ঘটনা শুনে স্থানীয় মেম্বারের কাছে গিয়ে ঘটনা খুলে বলেন। ঘটনা শুনে ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রকির সহায়তায় অভিযুক্তকে ধরে থানায় সোপর্দ করা হয়। 
এ ব্যাপারে ওয়ার্ড আ.লীগের প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রকি বলেন, ঘটনা শুনে স্থানীয় মেম্বর আমাকে জানান। খবর পেয়ে জহিরুলকে তার কর্মস্থল থেকে ডেকে নিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে জহিরুল সব স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন কুমার বলেন, এ ঘটনায় জহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

 

 

কিউটিভি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad