ডেস্ক নিউজ : কিছু খাবার, যেগুলো নবীজি পছন্দ করতেন না। কেননা নবীজি সা. খাবার গ্রহণে অত্যন্ত সংযমী ছিলেন। তার সংযম তিনি উম্মতকেও শিক্ষা দিয়ে গেছেন। নবীজি সা. বলেছেন, نحن قومٌ لا نأكُلُ حتى نَجُوعَ ، وإذا أكلنَا فلا نَشْبَعَ ‘আমরা তো এমন জাতি, ক্ষুধা না পেলে খাই না, আর যখন খাই, পেটপুরে খাই না।’ (মিনহাজুল মুসলিম ১৬৪, আবু বকর আল জাযায়েরি)
যে খাবার খেতেন না বিশ্বনবি
১. কাঁচা রসুন ও কাঁচা পেঁয়াজ
হযরত জাবের রা. থেকে বর্ণিত যে, নবীজি সা. বলেন, যে (কাঁচা) রসুন, পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয়। কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। (বুখারি ও মুসলিম) তবে রান্নাকরা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোন সমস্যা নেই।
২. দব্বের গোশত (গুইসাপের মতো দেখতে প্রাণী বিশেষ)
যখন খালিদ বিন ওয়ালিদ রা. নবীজিকে দব্ব সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রসুলাল্লাহ দব্ব খাওয়া কি হারাম? নবীজি বললেন, না। কিন্তু এটা যেহেতু আমাদের অঞ্চলে নাই তাই আমার অপছন্দ লাগে। (হানাফি মাযহাব মতে দব্ব খাওয়া জায়েয নয়।)
যে খাদ্য থেকে ধোঁয়া বের হয়, এরূপ খাবার তৎক্ষণাৎ খেতেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অতিরিক্ত গরম খাবার ঠাণ্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন।
কিউটিভি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৫
