ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

রাজধানীতে তিন বাসে আগুন

superadmin | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ১০:০৬:১৪ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুন দেয়ার এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার তিন জায়গায়ই ফায়ার সার্ভিসের দু‘টি করে ইউনিট কাজ করছে। হতাহতের বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

রোজিনা আক্তার বলেন, সন্ধ্যার পর আমাদের কাছে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকায় পৃথক দুটি পাশে অগ্নিসংযোগের সংবাদ আসে। রাত ৭টা ৩০ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দু’টি ইউনিট কাজ করে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিপুল/০৪.১১.২০২৩/ রাত ১০.০২

▎সর্বশেষ

ad