ডেস্ক নিউজ : দোয়া কুনুত তৃতীয় রাকাতে সুরা ফাতিহা ও সুরা মিলানোর পর তাকবির বলে নতুন করে হাত উঠিয়ে তারপর হাত বেঁধে রুকুর আগে পড়তে হয়। হযরত আসিমুল আহওয়াল রহ. বলেন, ‘আমি হযরত আনাস রা.কে নামাজে দোয়া কুনুত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, হ্যাঁ, নামাজে দোয়া কুনুত পড়বে। আমি বললাম, রুকুর আগে না পরে? তিনি বললেন, রুকুর আগে। আমি বললাম, অমুক আমাকে আপনার সম্পর্কে খবর দিয়েছে যে, আপনি বলেছেন রুকুর পরে। তিনি বললেন, সে মিথ্যা বলেছে। রাসুলুল্লাহ সা. রুকুর পরে মাত্র এক মাস দোয়া কুনুত পড়েছেন। (বুখারি ৩৭৯৬)
দোয়া কুনুত
اللّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ، اللّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ، نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
দোয়া কুনুত কখন পড়বে
ইমাম আবু হানিফা রহ., ইমাম মালিক ও ইমাম শাফেয়ি রহ. প্রমুখ ইমামের সিদ্ধান্ত হলো, ‘দোয়া কুনুত সর্বদা পড়তে হবে। তবে ইমাম আবু হানিফা রহ.-এর মতে, তা শুধু বিতর নামাজে পড়তে হবে। ইমাম মালেক ও শাফেয়ি রহ.-এর মতে তা ফজর নাসাজে পড়বে। ইমাম আবু হানিফা রহ. বলেন, ‘দোয়া কুনুত বিতর নামাজের শেষ রাকাতে রুকুর আগে পড়তে হবে।
দোয়া কুনুত পাঠের ফজিলত
হজরত আহমদ বিন হাম্বল, মুহাম্মাদ ইবনে ইসা আত-তিরমিজি ও আবু দাউদের বর্ণনা থেকে জানা যায়, হাসান ইবনে আলী রা. এই দোয়াটি মুহাম্মদ সা.-এর কাছ থেকে শিখেছিলেন। হযরত আবু দাউদ রহ. আরও বলেছেন যখন মুসলমানদের ওপর কোনো বিপদ অথবা বিপর্যয় আসতো তখন মুহাম্মদ সা. দোয়া কুনুত পড়তেন।
কিউটিভি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/রাত ৯:১৪
