ব্রেকিং নিউজ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

শ্যামলীতে চলন্ত বাসে আগুন

superadmin | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ - ০৮:৩৭:৪৯ পিএম

ডেস্কনিউজঃ বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শ্যামলী এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় পথচারীরা আশপাশ থেকে পানি এনে দ্রুত আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সবাই যখন মাগরিবের নামাজ পড়ছিল, ঠিক ওই সময় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি সবুজ রংয়ের বাস আসে। বাসটি যাত্রী নামানোর সময় হঠাৎ করে বাসের পেছনে আগুন জ্বলে ওঠে। এ সময় আশপাশের লোকজন দ্রুত পানি এনে আগুন নেভায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, সন্ধ্যায় শ্যামলী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আশপাশ থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

বিপুল/০১.১১.২০২৩/ রাত ৮.৩৫

▎সর্বশেষ

ad