ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

কাল সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি

uploader3 | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৪:৩১:৫৪ পিএম

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামীকাল বুধবার সন্ধ্যায় দেশে ফিরবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, আগামীকাল সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ৫৮৫) একটি বিমানযোগে তার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

এর আগে, গতকাল সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ‘মেডিকেল বোর্ড’ রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।

সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক সুস্থতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে চিকিৎসকগণ বিমান ভ্রমণে মত দেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণও সাথে রয়েছেন।
বিমানবন্দরে মন্ত্রী পরিষদের সদস্যগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।

কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৪:৩১

▎সর্বশেষ

ad