ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

হরতালে আওয়ামীলীগের দখলে ছিল চৌগাছা

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৯:১০:০৩ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : বিএনপি জামায়াতের ডাকা হরতালের দিন রবিবার (২৯ অক্টোবর) যশোরের চৌগাছা ছিল আওয়ামীলীগের দখলে। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও চৌগাছা থেকে কোন রুটে বাস চলাচল করেনি।

বিএনপি জামায়াতের কোন নেতাকর্মিকে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। শহরে পুলিশের উপিস্থিতি ছিল চোখে পড়ার মত। আওয়ামীলীগের মিছিলগুলোর নেতৃত্বে ছিলেন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড: মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, এসএম সাইফুর রহমান বাবুল, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, মমিনুর রহমান, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad