ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

কাজাখ খনিতে আগুন : নিহত বেড়ে ৪২, এখনো নিখোঁজ ৪

superadmin | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৮:২২:৫৩ পিএম

ডেস্কনিউজঃ কাজাখস্তানের কারাগান্ডা অঞ্চলে কয়লাখনিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪২ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে।

জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, দুপুর ৩টা (স্থানীয় সময়) পর্যন্ত ৪২ জনের মৃতদেহ পাওয়া গেছে। চার খনি শ্রমিকের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবারের শেষের দিকে লুক্সেমবার্গভিত্তিক বহুজাতিক ইস্পাত উৎপাদন করপোরেশন আর্সেলরমিত্তাল পরিচালিত কোসতেনকোর কয়লাখনিতে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ২৫২ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

ঘটনার পর কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ সরকারকে কম্পানিটির সঙ্গে সহযোগিতা বন্ধের নির্দেশ দেন এবং ২৯ অক্টোবরকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

বিপুল/২৯.১০.২০২৩/ রাত ৮.১৯

▎সর্বশেষ

ad