ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

ভারতে ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষ

superadmin | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৫:৩৮:৩৫ পিএম

ডেস্কনিউজঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে লক্ষাধিক ভারতীয় নাগরিকের অংশগ্রহণে সমাবেশ হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) রাজ্যটির কালিকট নামে পরিচিত কোঝিকোড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশের আয়োজক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) কেরালা কমিটি বলেছে, ‘একটি স্পষ্ট বার্তা দিতে সমাবেশ আয়োজন করা হয়েছে। বার্তাটি হলো : ফিলিস্তিন বাঁচান, মানবতা বাঁচান। গাজায় ইসরাইলের হামলা বন্ধ করে ফিলিস্তিন মুক্ত করুন।’

আইইউএমএল বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে তারা এই সমাবেশ করেছে। শান্তির জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ ও সংলাপের ওপর জোর দিয়েছে তারা।

সূত্র : আল জাজিরা

বিপুল/২৯.১০.২০২৩/ বিকাল ৫.৩৫

▎সর্বশেষ

ad