ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

গাজীপুরে বিএনপির মশাল মিছিল, বাসে আগুন

superadmin | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ - ১০:১৯:৪৫ পিএম

ডেস্কনিউজঃ আগামীকাল রোববার ডাকা হরতালের সমর্থনে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় একটি বাসে আগুন দেওয়া হয়।

শনিবার (২৮ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল বের করে।

উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) সারা দেশে হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।

পুলিশ ও বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রোববার হরতাল সমর্থনে শনিবার রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল বের করে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।

এ সময় কোনাবাড়ী কলেজগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।

কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন জানান, হরতাল সমর্থনে আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল করেছি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কে বা কারা কোনাবাড়ী কলেজগেট এলাকায় বাসে আগুন দিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, হরতাল সমর্থনকারীরা দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। আগুনে বাসটির ৫০ শতাংশ পুড়ে গেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিপুল/২৮.১০.২০২৩/ রাত ১০.১৫

▎সর্বশেষ

ad