ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

নেদারল্যান্ডসের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের

superadmin | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ - ১০:১২:৩৬ পিএম

ডেস্কনিউজঃ কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া হয়তো একেই বলে। আত্মবিশ্বাসহীনতায় ভুগতে থাকা টাইগাররা এবার সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের কাছেও হারল ৮৭ রানের বড় ব্যবধানে।

কোনো টাইগার ব্যাটারই ডাচদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি। ২৩০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে সাকিব আল হাসানের দল ৪২.২ ওভারে গুটিয়ে যায় ১৪২ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রানে জুটি গড়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আর ২০ রানের ঘর ডিঙাতে পেরেছেন মাত্র তিন বাংলাদেশি ব্যাটার।

শেষ দিকে খানিকটা লড়াইয়ের চেষ্টা করলেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও থেমেছেন ৪১ বলে ২০ রান করে। শেখ মেহেদীও ৩৮ বলে ১৭ রান করে ফিরেছেন।
৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ২৩০ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশ।

১৪ বলে ৫ রান করে ফেরেন সাকিব। আর মিরাজ ফিরেছেন ৪০ বলে ৩৫ রান করে। ফলে ডাচ বোলারদের কাছে টিম টাইগার্সরা শুরু থেকেই কোণঠাসা করে রেখেছে। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও ৫ বলে ১ রান করে আউট হন।

১২ বলে তিন রানে ফিরেছিলেন লিটন কুমার দাস। এরপর ১৬ বলে ১৫ রান করে ফিরেছিলেন তানজিদ হাসান তামিম। এরপর শান্ত ফেরেন ১৮ বলে ৯ রান করে।

টুর্নামেন্টে প্রথম ম্যাচের পর আর কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সাকিব আল হাসানের দল টানা চার হারের অস্বস্তিকর পরিসংখ্যান নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামে। ডাচদের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের চাই ২৩০ রান।

বিপুল/২৮.১০.২০২৩/ রাত ১০.০৮

▎সর্বশেষ

ad