
ডেস্ক নিউজ : প্রশ্ন: আমার একটি দোকান আছে। আমার এক বন্ধু দোকানটি এভাবে ভাড়া নিতে চাচ্ছে যে সে এখানে ব্যবসা করবে। যা লাভ হবে তার ২০ শতাংশ আমাকে দেবে। কোনো সিকিউরিটি মানি বা অ্যাডভান্স দেবে না। জানতে চাই, এভাবে দোকান বাবদ লাভ নেওয়া সহিহ হবে কি না?
-তারিক মনোয়ার জুয়েল, মোহাম্মদপুর, ঢাকা
উত্তর: প্রশ্নোক্ত চুক্তিতে দোকান ভাড়া দেওয়া জায়েজ হবে না। লাভের একটি অংশ ভাড়া হিসেবে দেওয়ার শর্তে চুক্তি করা সহিহ নয়। এ ক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো, দোকানের ভাড়ার পরিমাণ নির্ধারিত করে নেওয়া। এতে ভাড়াগ্রহীতার লাভ কম হোক বা বেশি, দোকানের ভাড়া নির্ধারিতই থাকে।
সূত্র: আল-বাহরুর রায়েক: ৫/১৮১, আদ্দুররুল মুখতার: ৬/৫, আল-মুহিতুল বোরহানি: ১১/৩৩৪, ফাতাওয়া হিন্দিয়া: ৪/৪৪৫।
কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৮





