ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একা একা মুরগি জবাই করা যাবে কি না?

Ayesha Siddika | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ - ০৭:১৯:১০ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: আমি ফার্মের মুরগির ব্যবসা করি। আমি জানতে চাই- ১. মুরগি একা একা জবাই করা যাবে কি? ২. নারীরা জবাই করতে পারবে কি না? ৩. অনেক সময় ভুলে বিসমিল্লাহ পড়া হয় না, এতে কি জবাইকৃত মুরগি হারাম হয়ে যায়? ৪. যে কথা বলতে পারে না, সে কি জবাই করতে পারবে? যদি করতে পারে বিসমিল্লাহ পড়বে কীভাবে?

-মো. রেজাউল করিম, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, ঢাকা

উত্তর: ১. জবাই সহিহ-শুদ্ধ হওয়ার জন্য একাধিক ব্যক্তি হওয়া জরুরি নয়। একজন ব্যক্তি বিসমিল্লাহ পড়ে কেটে নিলেই জবাই সহিহ গণ্য হবে। তবে একজন জবাই করতে গিয়ে যেন পশুর অধিক কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

২. হ্যাঁ, নারীরাও জবাই করতে পারবেন। -মুসান্নাফে আবদুর রাজজাক : ৮৫৫২

৩. জবাইয়ের সময় ভুলে বিসমিল্লাহ ছুটে গেলে জবাই সহিহ হয়ে যায়। ‘বিসমিল্লাহ’ ভুলে যাওয়ার কারণে জবাইকৃত পশু-পাখি হারাম হয়ে যায় না। তবে ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে পশু খাওয়া হারাম হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভুলবশত বিসমিল্লাহ না পড়ে জবাই করা সম্পর্কে ইবরাহিম নাখয়ি (রহ.)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে কোনো সমস্যা নেই। -শরহু মুখতাসারিত তহাবি : ৭/২৩২

৪. মুসলমান বোবা ব্যক্তির জবাইও সহিহ। যেহেতু সে বিসমিল্লাহ বলতে অক্ষম, তাই বিসমিল্লাহ বলা ছাড়াই তার জবাই সহিহ হবে এবং পশু হালাল হবে। -ফাতাওয়া কাজিখান : ৩/৩৬৮

 

 

কিউটিভি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad