ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

বাগেরহাটের ফকিরহাটে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেল ১৬১০ কৃষক

Ayesha Siddika | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ - ০৬:০৫:৫৩ পিএম

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটের ফকিরহাটে রবি/২০২৩-২০২৪ মৌসুমে সরিষা, সূর্যমুখি, গম ও খেসারি আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিব কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১৬১০জন কৃষককে বিন্যামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কৃষি ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে এসব কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক আছাদুজ্জামান খান প্রমূখ। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তাসহ উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।

এদিন ১২০০ কৃষককে ১ কেজি করে সূর্যমুখি বীজ, ৩০০জনকে ১ কেজি করে সরিষা বীজ, ৬০জনকে ২০ কেজি করে গমের বীজ, ১০জনকে ৫কেজি করে খেসারি বীজ, ৪০জন কৃষককে ১ কেজি করে ভুট্টার বীজ সহ প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে পটাস প্রদান করা হয়।

 

কিউটিভি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad