ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কিয়ামতের দিন সুপারিশ করবে সুরা মুলক

Ayesha Siddika | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ - ০১:২২:২০ পিএম

ডেস্ক নিউজ : ৩০ আয়াত বিশিষ্ট সুরা মুলক কোরআন মাজিদের ৬৭ নম্বর সুরা। এটা যত কষ্টই হোক প্রতিরাতে পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। প্রয়োজনে মুখস্থ করে নিন। প্রতিদিন এক এক আয়াত করে মুখস্থ করলে মাত্র ত্রিশ দিনে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে প্রতিরাতে সুরা মুলক পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন এটি সুপারিশ করবে। তাকে কবরের আজাব থেকে হেফাজত করবে।

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোরআনে তিরিশ আয়াতবিশিষ্ট একটি সুরা রয়েছে। সুরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে, শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে।

সুরাটি হচ্ছে তাবারকাল্লাজি বিইয়াদিহিল মুলক (অর্থাৎ সুরা মুলক)।-সুনানে আবু দাউদ : ১৪০০ আরেক হাদিসে হজরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, ‘যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাজি বিইয়াদিহিল মুলক পড়বে, আল্লাহ তাকে এই সুরার মাধ্যমে কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবেন।’-সুনানে নাসায়ি: ৭১১

 

 

কিউটিভি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২১

▎সর্বশেষ

ad