
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। এদিন ডিএসইতে সব কটি সূচকের উত্থান হয়েছে। তথ্য বলছে, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে। এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ দশমিক ১৪০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে।
এর আগে বুধবারও (১৮ অক্টোবর) ডিএসইতে সব কটি সূচকের মান বেড়ে যায়। সেদিন প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৭৮ পয়েন্টে। বৃহস্পতিবার ডিএসইতে ৮ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ২২৩টি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ টাকার শেয়ার। অর্থাৎ, আজও পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।
কিউটিভি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৯






