ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সার্টিফিকেটে বয়স কমিয়ে উল্লেখ করা কোন পর্যায়ের অন্যায়?

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ - ০১:৩০:৩৮ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: আমাদের সমাজে সাধারণত সার্টিফিকেটে বয়স কমিয়ে উল্লেখ করা হয়। সম্ভ্রান্ত-সাধারণ প্রায় সব শ্রেণির মানুষই ব্যাপকভাবে এ কাজটি করে থাকে। প্রয়োজনে করে আবার অপ্রয়োজনেও করে। এটাকে একটা সাধারণ বিষয় মনে করা হয়। কোনো অন্যায়ই মনে করে না। এভাবে বাস্তবতা গোপন করে সার্টিফিকেটে সঠিক বয়স উল্লেখ না করা ইসলামের দৃষ্টিতে কোন পর্যায়ের অন্যায়?

– মো. রকিবুল হাসান, জগন্নাথপুর, সিলেট

উত্তর: সার্টিফিকেটে বয়স কম উল্লেখ করা সুস্পষ্ট মিথ্যা। আর মিথ্যা বলা ও লেখা কবিরা গোনাহ ও হারাম। বিষয়টি রেওয়ায়েজে পরিণত হলেও তা জায়েজ হয়ে যায়নি। তাই কেউ এমনটি করে থাকলে যথাযথ নিয়মে তা সংশোধন করিয়ে নেওয়ার চেষ্টা করা আবশ্যক।

এক হাদিসে এসেছে, নবীজী (সা.) বলেন, ‘নিশ্চয়ই মিথ্যা পাপের পথ দেখায়। আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে বলতে এক সময় সে আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। সহিহ বোখারি : ৬০৯৪

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad