
ডেস্ক নিউজ : দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (স্বর্ণ সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৪






