ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ আটক ১

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ - ১২:৫৭:২৭ পিএম

ডেস্ক নিউজ :  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ ১ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দা দল। শুক্রবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে, তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়, যার ওজন ১ হাজার ৩৯০ গ্রাম।

এছাড়া, একটি সোনার বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৫

▎সর্বশেষ

ad