
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বড় আকারের একটি কাতল মাছ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়কবাজারের পোষ্ট অফিসের সামনে বসে আছেন মাছ বিত্রেতা কায়ুম মিয়া। মাছটি দেখতে ভীড় জমাচ্ছেন লোকজন। কারণ ১৬ কেজি ওজনের কাতল মাছ তো আর প্রতিদিন দেখা যায় না। বিক্রেতা মাছটির দাম হাঁকাচ্ছেন ১৩ হাজার টাকা।
মাছ বিক্রেতা কায়ুম জানায় এ মাছটিসহ আরো কয়েকটি মাছ আজ (মঙ্গলবার) সকালে সুরমা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। খবর পাওয়ার সাথে সাথে আমি সেখানে চলে যায়। পরে জেলেদের কাছ থেকে এ মাছটিসহ আরো দুটি মাছ বিক্রির জন্য কিনে আনি। কায়ুমের বাড়ি মৌলভীবাজারের মাঝকান্দি গ্রামে। বেশি দাম পাওয়ার আশায় এক সহযোগীকে সাথে নিয়ে মাছটি বিকালের দিকে তিনি আখাউড়ায় নিয়ে আসেন। কায়ুমের সহযোগী হাসিম মিয়া জানান, মাছটি ৮০০ টাকা কেজি দরে হাঁকা হলেও সাত শ সাড়ে সাত শ টাকা কেজি দর উঠলে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় কাঁচামাল বিক্রেতা সাচ্ছু মিয়া জানান, সম্প্রতি সময়ে নদীর এতো বড় কাতল মাছ বাজারে উঠতে দেখিনি। বিক্রেতা ৮০০ টাকা কেজি দরে ১৩০০ টাকা চাইলেও ক্রেতারা পাঁচ শ সাড়ে পাঁচ টাকা করে দর কষাকষি করছেন। সাথের মাছগুলো বিক্রি হয়ে গেলেও এই কাতল মাছটি সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়নি।
সায়েম নামের এক যুবক বলেন, বিশাল আকৃতির এতো বড় কাতল মাছ আগে কখনো দেখিনি। বিক্রেতা বলছেন এটি নাকি সুরমা নদীতে জেলের জালে ধরা পড়ে। আমি বিক্রেতার সাথে পাঁচ শ টাকা কেজি পর্যন্ত দাম করেছি। এ দরে বিক্রি করলে পুরো মাছটিই কিনে নিব। আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, সুরমা কুশিয়ারা নদীতে এসময় টায় এ ধরনের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। নদীর এসব বড় মাছ চর্বিযুক্ত হওয়ায় খেতে খুবই সুস্বাদু ও পুষ্টি গুণও প্রচুর।
কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪






