
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা মোহাম্মাদ আমির বলেছেন, ভারতের সাবেকরা অন্যের মতামতকে শ্রদ্ধা করে না। তারা পাকিস্তানকে অপমান করে।
তার এমন মন্তব্যের ঝড় তুলেছে ভারতের ক্রিকেট আঙিনায়। ভারতে সামাজিক মাধ্যমে আমিরকে তুলাধুনা করা হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটাররাও চুপ করে নেই। তবে সেসব নিয়েও ওই একই শোতে আবার আমির বলেছেন, তার ভাবনায় তিনি অটল।
আলোচিত সেই টিভি শোতেই এবার ভারতীয়দের প্রতিক্রিয়া নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানালেন আমির। ‘আমি স্রেফ নিজের মতামত দিয়েছি। ভারত যখন ভালো খেলে, সবসময় প্রশংসা করেছি। আগেও বলেছি, সবারই উচিত অন্যের মতামতকে সম্মান করা। ভারতের কিছু সাবেক ক্রিকেটার যে ধরনের কথা বলে… এত বাজে ভাষা তারা ব্যবহার করে! পাকিস্তানকে গালিগালাজ করে তারা। আমরা কখনোই তা করি। একটি উদাহরণ দেখান যে আমি কখনও ভারতকে নিয়ে বাজে কিছু বলেছি কি না…।’
অভিশেককে নিয়ে নিজের মন্তব্যের প্রসঙ্গে আমির বলেন, ‘অভিশেকের ব্যাপারে আমি বলেছি যে, তার ডিফেন্সিভ কৌশল সেই। একজন ক্রিকেটার, যে বল ঠেকাতে পারে না, তাকে (স্লগার ছাড়া) আর কী বলব আমি! সে যদি বলের লাইন আসতে না পারে এবং ডিফেন্স করতে না পারে, তাহলে তাকে কি বলব, আমাকে বলে দিন।’
আমির বলেন, ‘আরেকজনের মতামতকে শ্রদ্ধা করতে শিখুন। দুনিয়াতে এত এত মানুষ, সবার মত তো একরকম হবে না। খেলাটি আমরা খেলেছি, জানি কীভাবে কী হয়। দক্ষিণ আফ্রিকা ও ভারত যেভাবে খেলছে এই টুর্নামেন্টে, আমার মতে দক্ষিণ আফ্রিকা এখন শ্রেয়তর।’
আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০






