রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ - ০৩:০৯:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডেল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট শিগগিরই মস্কো সফর করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে এখন পর্যন্ত রাশিয়া চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তবে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি উপেক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ক্রেমলিন।

 

 

কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad