ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আশুলিয়ায় হামলা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ - ০৪:৫৪:০৭ পিএম
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রাজন ভূঁইয়ার বিরুদ্ধে বাড়িঘর-দোকানপাট ভাংচুরসহ মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ ফারুক খাঁন। শুক্রবার বিকালে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় তার নিজ অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফারুক খাঁন অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে জমি সংক্রান্ত বিষয়ে কুখ্যাত সন্ত্রাসী মেম্বার রাজন ভূঁইয়ার নেতৃত্বে তার বাহিনী আমাদের মার্কেট ও বসত বাড়ীতে হামলা করে। দোকানদারদের মারধর করে বের করে দেয়। এছাড়া রাতের বেলায় ভয়ভীতি দেখিয়ে আমাদের ভাড়াটিয়াদেরকে বৃষ্টির মধ্যে রুম থেকে বের করে দেওয়ায় ঐরাতে তারা কোথায় যাবে বলে দিশেহারা হয়ে পড়ে। পরে কোন উপায় না পেয়ে আশুলিয়া থানায় একটি জিডি করি। এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেন। এই ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে যাতে সুষ্ঠ বিচার হয় এই জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
অভিযুক্ত মেম্বার রাজন ভূঁইয়া বলেন, মারামারির ঘটনা আমি শুনেছিলাম। পুলিশ আসার পরে আমি মেম্বার হিসেবে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি কোন সম্পত্তির দাবি করে কখনও তাদের কাছে যাইনি। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আবু তাহের মৃধা, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম লিটন, যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মিঠু, ভোরের দর্পণ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মোঃ মশিউর রহমান, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নিরব, বিডি-২৪ লাইভ ডটকমের সাভার প্রতিনিধি মোঃ শাকিল শেখ ও দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধ  হেলাল শেখ সহ আরো অনেকে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad