ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

কবি আসাদ চৌধুরী আর নেই

superadmin | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০১:৩৩:২৫ পিএম

ডেস্কনিউজঃ খ্যাতিমান কবি আসাদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজিউন)। আজ বাংলাদেশ সময় দুপুরে কানাডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

সোশ্যাল মিডিয়া পোস্টে খবরটি নিশ্চিত করেছেন আসাদ চৌধুরীর জামাতা ফ্রিল্যান্স চিত্রগ্রাহক নাদিম ইকবাল।

বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদ চৌধুরী। তিনি ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন।

আসাদ চৌধরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।

বেশ কয়েক বছর ধরে সপরিবারে কানাডার টরন্টোয় বসবাস করছিলেন এ কবি।

বিপুল/০৫.১০.২০২৩/ দুপুর ১.২৮

▎সর্বশেষ

ad