ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

মাটিরাঙ্গায় স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে এক যুবককে ছয় মাসের জেল।

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০২:১২:৫৫ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বালিকা উচ্চবিদ্যালয়ের  এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নিজাম উদ্দিন (৩৬) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ অক্টোবর) সকালে তাকে মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ডেজী চক্রবর্তী।

সাজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন (৩৬)  মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকার গেদু মিয়ার ছেলে।জানা যায়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে তাকে ঐ যুবক হাত ধরে টান দিলে মেয়েটি চিৎকার করে উঠে। চিৎকার শুনে এলাকাবাসী ঐ বখাটে যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে মারধর করে। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী এসে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেজী চক্রবর্তী বলেন, দণ্ডবিধি ৫০৯ ইভটিজিং ধারায় স্কুল ছাত্রীকে হাত ধরে, এর আগেও সে একাধিকবার এ ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে জানতে পেরেছি। যে কারণে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad